বরিশালে পারিবারিক সহিংসতায় ভুক্তভোগীর আইনি সুরক্ষা

বরিশালে যৌন ও লিঙ্গ ভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট বরিশাল ইউনিট এর আয়োজনে যৌন ও লিঙ্গ ভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মো. মহসিন মন্টু।
বিশেষ অতিথি ছিলেন ডিসি ক্রাইম ভারপ্রাপ্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র জেল সুপার মোহাম্মদ মন্জুর হোসেন, বরিশাল সদর বরিশাল মো. ইকবাল হাসান, জেলা সমাজসেবার সহকারী অফিসার সাজ্জাদ পারভেজ, ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এড. সাহিদা তালুকদার প্রমুখ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথিরা যৌন ও লিঙ্গ ভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ভোরের আকাশ/জাআ