শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ময়মনসিংহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ, ব্যুরো

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজার সংলগ্ন কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ব্রীজ সংলগ্ন একটি ঝোপ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত লোকটিকে কিছুদিন ধরে উচাখিলা বাজার ও আশেপাশের এলাকায় ঘুরতে দেখা গেছে। কখনো নদী থেকে মাছ ধরতে এবং কখনো নদী থেকে শাক তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতেও দেখা গেছে। 

মানসিক ভারসাম্যহীন ভেবে এলাকার মানুষ অনেক সময় তার সাথে রসিকতা করতো। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে ব্রীজের নিচে যুবকের পড়ে থাকা লাশ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ থানায় নিয়ে যায়। 

তবে নিহত ওই যুবকের শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। এতে মনে হচ্ছে ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকলেও তাকে হত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘাড়ে ৬ ইঞ্চি গভীরতার কোপের দাগ পাওয়া গেছে। কিন্তু যুবকের পরিচয় এখনো মেলেনি। তবে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

জীবিতকে ‘মৃত’ দেখানোর অভিযোগের পর অবশেষে বদলি তবলছড়ির ইউপি সচিব

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

রবিউল আজম

শেয়ার করুন: