শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি আ. লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি। তবে সাংগঠনিকভাবে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।

কামরুজ্জামান কামাল লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক পদে আছেন তিনি। হৃদরোগসহ নানা শারীরিক সমস্যার কারণে তার পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়।

কামরুজ্জামান কামাল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তিনি। তাই, তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ ত্যাগ করছেন। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবেন না।

সময় মতো পদত্যাগ পত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

গোপালগঞ্জ, আওয়ামী লীগ, পদত্যাগ

গোপালগঞ্জপদত্যাগআওয়ামী লীগ

শেয়ার করুন: