শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে এন্ডারসন খালে পোনা অবমুক্ত করছেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচির অংশ হিসেবে সকালে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সংক্ষিপ্ত প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মাছের অভয়াশ্রম রক্ষা, সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে জেলার সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জাআ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রশাসক

শেয়ার করুন: