শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনআইডি ও জন্মনিবন্ধন সেবা নিশ্চিতে

তৈরি পোশাক শ্রমিকদের স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে অধিপরামর্শ সভা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

টঙ্গীর মনস্টেজ ট্রেনিং সেন্টারে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক পরিষেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে এক অধিপরামর্শ সভা রোববার(৩০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মজীবী নারী-র প্রকল্প সমন্বয়ক রাজীব আহমেদ। তিনি তাদের চলমান প্রকল্পের লক্ষ্য এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সমস্যা তুলে ধরেন। সভায় তৈরি পোশাক শিল্পের দুই নারী শ্রমিক মোসাঃ রুমি আক্তার ও তারফিনা বেগম উপস্থিত থেকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন বিষয়ক নানা ভোগান্তি এবং সমস্যা প্রকাশ করেন। পরবর্তীতে সভায় এনআইডি ও জন্মনিবন্ধন সংক্রান্ত সমস্যা ও এর সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

বিমান ভাড়া আরও কমাতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

মুক্ত আলোচনায় স্থানীয় সরকারের প্রতিনিধিরা সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবগণ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং কর্মজীবী নারীর এই উদ্যোগ ও প্রকল্পের কাজকে সাধুবাদ জানান। সরকারি প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন যে পোশাক শ্রমিকদের এনআইডি ও জন্মনিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যা নিরসনে তারা সবসময় পাশে থাকবেন।
সভায় সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সুপারিশ উঠে আসে। কর্মজীবী নারীর ফিল্ড ম্যানেজার মমিনুর রহমান মমিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উক্ত অধিপরামর্শ সভায় একশনএইড বাংলাদেশের প্রতিনিধি জান্নাতুল ফারিয়া ঈদ, টঙ্গী থানা নির্বাচন অফিসারের সহকারী সালাউদ্দিন আহম্মেদ, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এছাড়া ২ জন গার্মেন্টস শ্রমিক, ১১ জন ওয়ার্ড সচিব, ২ জন নির্বাচন কর্মকর্তা,  ডোনার সংস্থার ১ জন প্রতিনিধি এবং প্রকল্পের ৫ জন স্টাফ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: