চুয়াডাঙ্গায় বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা মহিলা দলের আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি ডিসি কোর্ট, কোর্ট মোড় ও পায়রা চত্বর ক্রসিং হয়ে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সাহিত্য পরিষদ হলরুমে জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন ও সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল হক।
এ ছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল এবং সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী ও দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম।
এ সময় মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেত্রীরাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা