শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের জেল

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের জেল দিয়েছেন আদালত।  একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানির ছেলে আবদুল মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)।  

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব।  অভিযানে আবদুল মন্নাফ ও তার স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের দু'জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।  বিচার কাজ শেষ করে বুধবার রায় দেন।  রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন।  তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াআদালত

শেয়ার করুন: