শিরোনাম
ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্যায়ে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে পিরোজপুরের হযরত আলী (রাঃ) হিফজ ও নূরানী মাদ্রাসার দুই শিক্ষার্থী। তাদের এ অসামান্য সাফল্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মাদ্রাসাটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. সাদ উদ্দিন এবং ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. আব্দুল্লাহ। দুই শিক্ষার্থীর এমন সাফল্যে মাদ্রাসাজুড়ে বইছে আনন্দ ও গর্বের হাওয়া।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার নির্বাহী সহ-সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমদ।

আরও পড়ুন

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগরের বালিপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শামসুল হক। অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 

এ সময় বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজে আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাদের অর্জন শুধু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো এলাকার গৌরব। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পবিত্র কুরআনের মর্যাদা ও সৌন্দর্য ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বক্তারা কুরআনের এই বাহকদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: