শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রাম পুলিশ সদস্য গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির অভিযোগে মাহিদুল আলম (২৮) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতের অভিযানে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তেতুইতলা এলাকার একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহিদুল আলম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িবাঘুন গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে। তিনি ওই ওয়ার্ডেই গ্রাম পুলিশের দায়িত্বে কর্মরত ছিলেন।

অভিযান চলাকালে পুলিশ দোকান থেকে একটি কালো রঙের কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউসসহ মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের নামে মোট ছয়টি অফিসিয়াল সিল উদ্ধার করে। এছাড়া আরও পাওয়া যায়-নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ৬টি রঙিন কপি, অনলাইনে করা আবেদনপত্রের ৩টি কপি, ইউনিয়ন পরিষদের প্যাড বই

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে মাহিদুলকে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করার সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অজ্ঞাত আরও ২–৩ জন সহযোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে এ জালিয়াতি করে আসছিল।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উদ্ধার হওয়া নকল সার্টিফিকেটগুলোতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়-গোয়েন্দা বিভাগের নামে জাল সিল ব্যবহার করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নেওয়া বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পেনাল কোডের ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭২ ও ৪৭৪ ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেফতার মাহিদুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

গ্রাম পুলিশকালীগঞ্জগ্রেফতারজাল সার্টিফিকেট

শেয়ার করুন: