শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সড়কে অতিরিক্ত চাঁদা আদায়

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পরিবহন মালিক গ্রুপের নামে চাঁদার পরিমাণ বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা কাউন্টারে এসে বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে সম্প্রতি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে। এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপক আহম্মদ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে মালিক সমিতি ব্যারিকেড দিয়ে আমাদের, দেশ, ন্যাশনাল ও গ্রামীণ পরিবহনের বাস আটকে দেয়। ১৩০ টাকা চাঁদা না দিলে বাস যেতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরে কাউন্টারে এসে টিকিট বিক্রি বন্ধ রাখতে বলা হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা কর্মচারী, আমাদের কিছু করার নেই। মালিকদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা উচিত।’

আরও পড়ুন

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

অন্যদিকে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু জানান, দূরপাল্লার বাস থেকে রাজশাহী ও নাটোরের মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও চাঁদার পরিমাণ ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, বাস চলাচল স্বাভাবিক রাখতে দূরপাল্লার বাসমালিকদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: