শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ আটক ১৪ জন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ আটক ১৪ জন
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ আটক ১৪ জন

ভোলার চরফ্যাশনে অবৈধভাবে ট্রলিংয়ের অভিযোগে একটি আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। 

এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৪ জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (৪০), মো. ইসলাম (৪০), মোহাম্মদ জামাল উদ্দিন (৩৫), মনির হোসেন (৩০), সবুজ (৩৫), মো. রাসেল (৩০), দিল মোহাম্মদ, মো. ইয়াসিন, মো. বশির (৩৫), মো. সিরাজ (৬০), পলাশ চন্দ্র সমাজদার (৪০), চিত্র রঞ্জন দাস (৬২), মো. হেলাল (১৭) ও মো. রিফাত (১৬)।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বোট, ট্রলিং জাল ও অন্যান্য সরঞ্জামসহ আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া কর্মকর্তা।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: