শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গত যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।

বন্যা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনও আসেনি। দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

স্বরাষ্ট্র উপদেষ্টাপুলিশ

শেয়ার করুন: