শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে।টেকসই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই।তাই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে।

বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব।জ্বালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেক্যানিক্যাল অনুষদের প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম ও বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

ভোরের আকাশ/জাআ

খুলনাটেকসই উন্নয়ন

শেয়ার করুন: