শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ জব্দ, আটক ৪ কর্মী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে নিহতের ঘটনায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় লঞ্চে থাকা চারজন কর্মীকে আটক করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে।

বিএনপির মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো’র ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানিয়েছেন, লঞ্চটি ইলেন ভুট্টো’র নেতাকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল।

এ প্রসঙ্গে বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, আমি লঞ্চটি দুর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে ঝালকাঠিতে এসেছি। এখানে লঞ্চটি আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছেন। পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে করে তারেক জিয়ার সমাবেশে নেতাকর্মীদের নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ভোরের আকাশ/মো.আ.


 

চাঁদপুরলঞ্চ দুর্ঘটনাঝালকাঠিআটক

শেয়ার করুন: