শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর  শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড,   মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি  মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো।

ভোরের আকাশ/এসএইচ

কাপাসিয়া

শেয়ার করুন: