শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩ কিমি ব্যস্ত সড়কে ৫৪ বছর ধরে দুর্ভোগে ৪ গ্রামের মানুষ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক দীর্ঘ ৫৪ বছরেও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন চার গ্রামের হাজার হাজার মানুষ। 

বর্ষা মৌসুম এলেই সড়কটি হাঁটুসমান কাদা এবং পানিতে তলিয়ে যায়| ফলে স্থবির হয়ে পড়ে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বরিশাল-ভান্ডারিয়া মহাসড়কের বলাইবাড়ি এলাকার ‘ইউসুফ আলি মাধ্যমিক বিদ্যালয়’ এর পিছন থেকে দক্ষিণ দিকে আলগী গ্রামের রাড়িবাড়ি এলাকার পিচঢালা পাকা গ্রামীণ রাস্তা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ব্যস্ততম মাটির রাস্তাটি এখনো আদিম যুগেই রয়ে গেছে। 

কখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই জনপদে| যুগ যুগ ধরে চরম কষ্টে চলাচল করছেন আলগী, কৈবর্তখালি, রাজাপুর ও বলাইবাড়ি গ্রামের হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দা জুয়েল, সজল ও রুবেল ক্ষোভ প্রকাশ করে জানান, সুকনো মৌসুমে ইজিবাইক, রিক্স, অটোরিক্স,মটরসাইকেলসহ ছোট যানবাহনে এলাকাবাসি সহজেই চলাচল করতে পারলেও সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি মরণফাঁদে পরিণত হয়। 

বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে পানি জমে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 

সড়কটি বেহাল থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা| এছাড়া প্রায় ৩০টি পরিবারের মানুষ সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, কাদা ও জলমগ্নতার কারণে এলাকায় কোনো জরুরি যানবাহন (যেমন: অ্যাম্বুলেন্স, অটোরিকশা) প্রবেশ করতে পারে না। ফলে কোনো মানুষ হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া দুরূহ হয়ে পড়ে।

 অনেক সময় মুমূর্ষু রোগীকে খাটিয়ায় করে কিংবা কোলে করে মূল সড়কে নিয়ে আসতে হয়। বর্ষায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করাও এক প্রকার যুদ্ধ জয়ের সমান।

এলাকাবাসীর আক্ষেপ করে বলেন, "দেশজুড়ে এত এত উন্নয়নের কথা শুনি, কিন্তু  স্বাধীনতার এত বছর পরও আমাদের এলাকার মানুষকে এমন দুর্বিষহ রাস্তা ব্যবহার করতে হচ্ছে। আমাদের এই সড়কের দিকে কারও যেন নজর নেই।"

ওই এলাকা শাওন, হাফিজ ও কবির অভিযোগ করে জানান, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সড়কটি উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।প্রতি বছর ভোটের আগে সড়কটি পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও ভোট শেষে আর কেউ খোঁজ নেন না। ফলে প্রতি বছর বর্ষা এলেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

ভুক্তভোগী এলাকাবাসী বর্তমান সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই তিন কিলোমিটার সড়কটি পাকাকরণে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 এবিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. সেলিম তালুকদার বলেন, “প্রায় দুই দশক আগে ওই রাস্তায় মাটির কাজ করানোর সময়ই রাস্তার নামে আইডি  ছিলো। বর্তমানে আইডি না¤^ার ভুলে গেছি। কমপক্ষে ইটের সলিং করানোর জন্য একাধিকবার চেষ্টা করেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

২০ বছর ধরে গাছ লাগাচ্ছেন পীরগঞ্জের ভূমিহীন বাদশা মিয়া

 এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন,“এলজিইডি’র রাস্তার নামে আইডি নাম্বার না থাকলে কোন কাজ করানোর নিয়ম নেই। খুজে দেখবো ওই রাস্তার নামে আইডি নাম্বার থাকলে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

দুর্ভোগ চরমেজুয়েল

শেয়ার করুন: