শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব মিয়াকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর হইতে গ্রেফতার করেছেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের পুত্র মো. আমির হোসেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে চৈতারপাড়া এলাকার সবুজ মিয়ার পুত্র সজিব মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী।

আরও পড়ুন

টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তা বাস্তবায়নের জন্য যুবদল নেতা মো. আমির হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীসহ বিভিন্ন অন্যায় কারীদের বিরুদ্ধে মাঠে নামেন। তারই জের ধরে গত ২৭ এপ্রিল রাত সারে ৮ টার দিকে মো. আমির হোসেনকে দেওপাড়া মসজিদের পিছনে পাকা রাস্তায় একা পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী ও চাঁদাবাজ সজিব মিয়া গং ধারালো অস্ত্র দ্ধারা প্রকাশ্যে কুপাইয়া গুরুতর আহত করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মো. আমির হোসেন এখনো গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১ মে কালীগঞ্জ থানার মামলা নং ০১, ধারা ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে সজিব মিয়াকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে রিমান্ডের আবেদন সহ আসামী সজিব মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, দেওপাড়া এলাকার যুবদল নেতা মো. আমির হোসেনকে হামলাকারী সজিব মিয়া মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

ভোরের আকাশ/এনউব
 

আসামী গ্রেফতার

শেয়ার করুন: