‘ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে,

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে| বড়পুকুরিয়া কয়লা খনিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশ শাসন করেছে| তারা দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করে লুটপাট করেছে। এখন এই লুটপাটের দায়ভার আমাদের ঘাড়ে এসে পড়েছে| এখন দেশকে এগিয়েনিতে দিনরাত কাজ করতে হচ্ছে।
আমরা দেশের জ্বালানী সংকট নিরসনের জন্য বিভিন্ন জায়গায় গ্যাস অনুসন্ধান ও নতুন নতুন কুপ খনন করছি। এতে আমরা সফল্যর দিকে এগিয়ে যাচ্ছে| আশা করি বিদ্যুৎ ও জ্বালানী খাতে উন্নয়ন তরা¤ি^ত হবে। শিল্প কলকারখানায় এবং কৃষিতে বিদ্যুৎ ও গ্যাস নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা হবে।
আমরা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার| সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়।
তিনি আরো বলেন জ্বালানি একটি গুরুত্বপূর্ণ খাত, এই খাত কে বিগত সরকার ধ্বংস করেছে| প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশীয় সম্পদকে কাজে লাগাতে আমরা বদ্ধপরিকর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে বড়পুকুরিয়ার কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
মন্ত্রী মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ২ আসনের সাংসদ সাদিক রিয়াজ, দিনাজপুর সদর ৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৫ আসনের সাংসদ রেজওয়ানুল হক সহ বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।
ভোরের আকাশ/ র.ই