শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাছের গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাবেক এমপির ছেলে আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের ২০ ড্রামভর্তি পাঙাশ মাছ টমটমে করে কটিয়াদীর চরিয়াকোনা স্বনির্ভর বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন ও তার ৪-৫ জন সহযোগী গতিরোধ করে তাকে নামিয়ে দেন এবং মাছের গাড়ি নিয়ে বাজারে চলে যান।

পরে আবু তাহের অন্য একটি গাড়িতে করে স্বনির্ভর বাজারে গিয়ে তাদের দেখতে পান। দ্রুত কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে। এসময় তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

মাছচাষি আবু তাহের বলেন, ‌‘আমার ২০ ড্রাম পাঙাশ মাছ জোর করে নিয়ে গেছে। সুমন আটক হলেও মাছ এখনো ফেরত পাইনি।’

জানতে চাইলে বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, ‘সুমন বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা নন। এ ঘটনার নিন্দা জানাই।’

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগকারী ও আটক ব্যক্তি উভয়েই বাজিতপুর থানার বাসিন্দা। সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

সন্তানকিশোরগঞ্জএমপিবিএনপি

শেয়ার করুন: