পাবনায় গাউছুল আজম মাইজভান্ডারী ফাউন্ডেশনের মানবকল্যান কর্মসূচি

পাবনায় গাউছুল আজম মাইজভান্ডারী ফাউন্ডেশন এর উদ্যোগে মানবকল্যান কর্মসূচিতে মেধা বৃত্তি পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী, ফ্রি রক্ত পরিক্ষা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিলে, কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাঁথিয়ার কাশিনাথপুর সাটিয়াকোলা মাইজভান্ডারী শাখা ফাউন্ডেশনের এর উদ্দ্যোগে মাইজভান্ডারী সুফি সৈয়দ আহমদ উল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে এই মানবকল্যান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ আল হাসান আসিফ, গাউছুল আজম মাইজভান্ডারী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আহানউল হক বাদল, পাবনা ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক আজিজুর রহমান (শাহিন) সদস্য সৌরভ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরন ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর মাইজভান্ডারী ফাউন্ডেশন এর আয়োজনে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে কারিগরি মেধা ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় পাবনা জেলার মোট ৪ টি উপজেলার ৪২ টি প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী এই কারিগরি মেধাবৃত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।মাইজভান্ডারী ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক মানবিক কাজে অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।
ভোরের আকাশ/সু.পা