শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি শক্তির ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন জিয়াউর রহমান : নছরুল কদির

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক ধারা প্রবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নমুখী নীতির কারণে বিদেশি শক্তির ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।

অধ্যাপক নছরুল কদির বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি গঠনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক অবস্থান ও কৌশলগত সিদ্ধান্ত, বিশেষ করে ‘সেভেন সিস্টার্স’ বিষয়ক বক্তব্যের কারণে তিনি ভারতসহ বিভিন্ন বিদেশি শক্তির বিরাগভাজন হন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী।

বক্তব্যে নছরুল কদির আরও বলেন, নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানমুখী বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের কারণে জাতীয়তাবাদী দল আজ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশের জনগণ এখনো তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

আরও পড়ুন

পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী

স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপি ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, যার মধ্যে ছিলেন এস কে খোদা তোতন, অ্যাডভোকেট আবদুল মান্নান, এমদাদুল হক চৌধুরী, ডা. হাসান-উল বান্না, দীল সাদ, মোহাম্মদ মেহেরাব হোসেন খান, আজম খান, অ্যাডভোকেট আলাউদ্দিন, সোহাগ কুমার বিশ্বাস, মুহাম্মদ আজাদ, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মো. আবদুল হক ও জসিম উদ্দিন।

ভোরের আকাশ/ র.ই


 

অধ্যাপক এস. এম. নছরুল কদির।চট্টগ্রাম

শেয়ার করুন: