শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিৎসা দিল বিজিবি

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর বাসিন্দা।

আরও পড়ুন

কলারোয়ায় গ্রাহকের দুইকোটি টাকা হাতিয়ে লাপাত্তা

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের বগারদিয়া এলাকায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

সীমান্তে বিজিবিমো. আইয়ুব

শেয়ার করুন: