শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে জমি বিরোধের জেরে হামলায় আহত ১, নিরাপত্তাহীনতায় পরিবার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন।

এজাহার সূত্রে জানা গেছে, বাদী মো. আনোয়ার হোসেন (৫৭), পিতা মৃত আফতার উদ্দিন, পলিকাপুর এলাকার বাসিন্দা। তাঁর মেয়ের জামাই মো. মিফতাহুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৩৯০ নম্বর কবলা দলিলের মাধ্যমে পলিকাপুর মৌজায় ২৫ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিটির খতিয়ান নম্বর এসএ-৪২ এবং দাগ নম্বর আরএস-৫০৭ ও এসএ-২৫৩।

বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জমিতে ধান রোপণের জন্য চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষের ৯ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে গালিগালাজ ও মারধর করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ১ নম্বর আসামি আবু সাঈদ সোহেল হাতে থাকা রড দিয়ে আনোয়ার হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় সভা

বাদী আরও অভিযোগ করেন, আসামিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জমিতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। হামলায় গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, একই জমি নিয়ে বিরোধের জেরে এর আগে পার্বতীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমাদের নিরাপত্তা চাই।’পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আকাশ/সু.পা

পার্বতীপুরে জমি বিরোধ

শেয়ার করুন: