রংপুর জিলা স্কুলের এ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু

প্রায় দুই শত বছরের পুরোনো রংপুর জিলা স্কুলে যাত্রা শুরু করল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সংগঠনের কাজ হবে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন,বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের কল্যাণসহ শিক্ষার্থীদের নানাবিদ সমস্যা সমাধান ও রংপুরকে এগিয়ে নেওয়া।
রবিবার (৬ সেপ্টেম্ব) বিকেলে রংপুর জিলা স্কুলের অডিটরিয়ামে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এসময় দুই বছরের জন্য একটি কমিটিও প্রকাশ করা হয়। এই কমিটি তাদের মেয়াদকালে গঠনতন্ত্র তৈরি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিকরণসহ ইতিহাস, ঐতিহ্য ও রংপুরকে এগিয়ে নিতে কাজ করবে।
দুই বছরের কমিটিতে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চৌধুরী মাহমুদুন নবী ডলার কে সভাপতি এবং ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুলাহ হামীম কে সাধারণ সম্পাদক করে ৪৯৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হুমায়ুন কবীর মানিকসহ নবগঠিত কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গনপতি চক্রবর্তী, একই স্কুলের শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী পিয়মসহ একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় সুষ্ঠুভাবে তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তির দৃষ্টান্ত শাস্তির দাবী জানানো হয়।
উল্লেখ্য ১৮৩২ সালে রংপুর জিলা স্কুল প্রতিষ্ঠা হবার পর ১৯৪ বছরে এসে প্রথমবারেরর মত এ্যালামনাই অ্যাসোসিয়েশন করল রংপুর জিলা স্কুল।
ভোরের আকাশ/ এনউব