শিরোনাম
কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম

কুয়েটের ৯৯ জন শিক্ষককে প্রকাশনা প্রণোদনা প্রদান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের আরও উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কিউ-১, কিউ-২, কিউ-৩ এবং কিউ-৪ ক্যাটাগরিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দপ্তরটির উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম পূর্বশর্ত। গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্ঞানভান্ডারে কুয়েটের অবদান আরও সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। জ্ঞানভিত্তিক সমাজ গঠন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের জন্য মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষকদের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত ও স্বীকৃতি দিতেই কুয়েট এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রণোদনা শিক্ষকদের আরও উচ্চমানের গবেষণা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম।

‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’-এর আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৭টি গবেষণা প্রবন্ধের জন্য ১৭ জন শিক্ষক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৪টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৪ জন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৭টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৭ জন শিক্ষক এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ১৮টি গবেষণা প্রবন্ধের জন্য ১১ জন শিক্ষককে প্রণোদনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকীতে গবেষণা প্রবন্ধ প্রকাশে শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে ‘প্রকাশনা প্রণোদনা নীতিমালা ২০২৫–২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার আওতায় যোগ্য শিক্ষকগণ তাদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য আর্থিক প্রণোদনা লাভ করেন।বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত ‘প্রকাশনা প্রণোদনা বিধিমালা’ অনুযায়ী গঠিত প্রকাশনা প্রণোদনা সহায়তা নির্বাচন কমিটি প্রকাশিত সাময়িকীর মান, আন্তর্জাতিক অবস্থান এবং নীতিমালায় নির্ধারিত অন্যান্য মানদণ্ড পর্যালোচনা করে ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৯ জন শিক্ষককে প্রণোদনার জন্য নির্বাচিত করে।

আরও পড়ুন

পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা প্রণোদনার অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এ উদ্যোগ কুয়েটে গবেষণাবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং উচ্চমানের গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ভোরের আকাশ/ইউএম

 

কুয়েট, শিক্ষক, প্রকাশনা প্রণোদনা

শেয়ার করুন: