শিরোনাম
কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম

দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সৃজনশীল করে তুলতে বেশ কিছু এআই ফিচার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের পাশাপাশি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জেফার, মাশা ও ফিরোজ জং একক সংগীত পরিবেশনা করেন। এছাড়া, সৃজনশীল কাজের চর্চায় এআই এর ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, “প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।”

অনার ৬০০এস ৫জি-তে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে বিভিন্ন সহজ এআই ফিচার এবং একটি শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০ যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও এডিট করা যাবে।

স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, “এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।”

অনার ৬০০এস ৫জি-তে রয়েছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সুবিধা দেবে এই ব্যাটারি।

আরও পড়ুন

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‌্যাম এক্সপ্যানশনের সুবিধা। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, পানি ও ধুলাবালি প্রতিরোধের পাশাপাশি ডিভাইসটি ২.৫ মিটার উ”চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম।

ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল, এই তিন রঙে বাজারে পাওয়াযাচ্ছে অনার ৬০০এস ৫জি। স্মার্টফোনটির মূল্য ৪৫,৯৯৯ টাকা।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: