শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দীর্ঘ প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর পার্বত্য বান্দরবান জেলার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পৃথক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা এবং রে অং মার্মার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে পৃথক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন

১৮ বছরের কম বয়সীদের সিগারেট বিক্রি বন্ধে লিফলেট বিতরণ

রায়ের পর থেকে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, হত্যা, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এম

গ্রেফতার

শেয়ার করুন: