খুলনার খানজাহান আলী রোডে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

খুলনার খানজাহান আলী রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দু'টি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর খানজাহান আলী রোডস্থ সময়ের খবর পত্রিকা অফিস সংলগ্ন ভবনে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক তিনটি ককটেল নিক্ষেপ করেন।
এর মধ্যে দু’টি বিস্ফোরণ ঘটে। ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে পথচারী, আশপাশ এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী হাসপাতাল, ক্লিনিকের রোগীদের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৈনিক সময়ের খবর অফিসের সন্নিকটে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রয়েল মোড় হয়ে পালিয়ে যায়।
ভোরের আকাশ/সু.পা