শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের তীরনই নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী।

নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৫) ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে কাউসার (৪)।

প্রত্যক্ষ্যদর্শীর বরাতে রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে সীমান্তবর্তী তীরনই নদীর পাশে খেলছিল পাঁচবছর বয়সী শিশু রেহেশান ও চারবছর বয়সী শিশু কাউসার। খেলার এক পর্যায়ে তারা দু'জনেই তীরনই নদীতে পরে যায় এবং নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নদীতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় রেহেশান ও কাউসারের লাশ উদ্ধার করে।

এ ঘটনার পরে নিহত ওই দুটি শিশুর পরিবারে ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গুলি উদ্ধার

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, নিষ্পাপ দুটি শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুটো শিশুই তাদের পরিবারের অনেক আদরের ছিল, কিন্তু একটু অসাবধানতার কারণে আজ দুটি শিশুর প্রাণ চলে গেল।

রাণীশংকৈল থানা ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: