শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বগুড়া পৌরসভার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু নাসের শেখসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিল সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসেরসহ আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের পুত্র ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শেখ রিদয় (২৮), শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখ এর পুত্র হাসিব শেখ (২৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা জানিয়ে বলেন, র‍্যাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

বগুড়াগ্রেফতার

শেয়ার করুন: