শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈশ্বরদীতে তিন ইউনিয়ন সহ স্হায়ী কেন্দ্রে হাম-রুবেলা টিকাদন কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সারা দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ  থেকে দেশের ৩০টি   উচ্চ  ঝুকিপূর্ণ  উপজেলায় হাম রুবেলা টিকা দেওয়া শুরু হয়েছে ।রবিবার সকাল ৯ টায় দাশুড়িয়া ইউনিয়নের  নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈশ্বরদী উপজেলা নির্বাহী  কর্মকর্তা হোসেন মোহাম্মদ শোয়াইব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

তিনি ভোরের আকাশকে জানান ০৫এপ্রিল (রোববার) তিনটি ইউনিয়ন সাড়া, মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়নে মোট ১৫০১টি  টিকা প্রদান করা হবে।এবং ১২ কার্য দিবস পর্যন্ত চলবে। এছাড়া ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সে স্হায়ী কেন্দ্র চালু করা হয়েছে। ইপিআই কেন্দ্র গুলোতে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হামরুবেলা টিকাদান চলবে।  ঝুকিপূর্ণ  সংক্রামক হারের তালিকায় ঈশ্বরদীরও নাম  রয়েছে।  এবং এটি পর্যায়ক্রমে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় ঈশ্বরদীতে মোট আঠাশ হাজার পাঁচশত এগারটি টিকা  ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দুই সপ্তাহ পর্যন্ত দেওয়া হবে।  
সাধারণত যেসব কেন্দ্রে শিশুদের পোলিও বা অন্যান্য টিকা দেওয়া হয়, সেসব কেন্দ্রেই হামের টিকা প্রদান করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান। তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। তবে যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে এবং সেই টিকা নেওয়ার ২৮ দিন পূর্ণ হয়নি, তাদের এবার টিকা দেওয়া হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময় টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছরের কম) বয়সী সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে। কারণ, আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু। তাই প্রথম পর্যায়ে এ বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

ভোরের আকাশ/ এনউব

হাম-রুবেলা টিকা

শেয়ার করুন: