শিবচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরে শিবচরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মমিন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাসটি আটক করে।
নিহত মো. মমিন খান শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা জাহেদ আলীর মুন্সী কান্দি এলাকার মৃত সোনা মদ্দিন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্দরখোলা এলাকায় রাস্তা পার হতে থাকেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের পরিদর্শক মো. মিজু আহমেদের নেতৃত্ব পুলিশের একটি দল তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.