শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অবৈধ বেকারি কারখানায়  অভিযান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুরে এক বেকারিকে পাঁচ  হাজার টাকা জরিমানা, খাদ্য পণ্য জব্দ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে ) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এসময় তার সঙ্গে নাজিরপুর থানা পুলিশের এএসআই রাজীব এর নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়,  উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর নামক স্থানে তৌহিদ বেকারিতে  আইন অনুযায়ী, একটি বেকারি কারখানা পরিচালনার জন্য বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, পরিবেশ লাইসেন্স,ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ছাড়পত্র প্রয়োজন।  

এই  তোহিদ বেকারিতে এসব প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও কোনো প্রকার অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ অনুযায়ী লঙ্ঘনের দায়ে ৫ হাজার   টাকা জরিমানা করা হয়। এবং বেকারিতে যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে সেগুলো  সবই জব্দ করা হয়েছে। এবং  বেকারীর বাকি মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

এদিকে বেকারির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, ব্যবহৃত তেল ও খাদ্য তৈরির সরঞ্জাম। এছাড়া স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তৈরি করা হচ্ছে এসব খাদ্যপণ্য।

আরও পড়ুন

শেরপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় অনুদান প্রদান

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন,  জনস্বার্থে এ ধরনের এ অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

মোবাইল কোর্ট অভিযানরাজীব

শেয়ার করুন: