শ্রীপুরে শিক্ষার্থীরা পেল ৪ হাজার গাছের চারা

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় এর সভাপতি আব্দুল মোতালেব।
বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী ।
এ-সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আজাসা