শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭ দফা দাবি

গাইবান্ধায় জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধান ও দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
‎
‎স্মারকলিপি প্রদানকালে জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল, সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা দলিল লেখক সমিতির সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর সদস্য শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক, সদস্য আব্দুল কালাম আজাদ এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যা ও জটিলতার মুখোমুখি হয়ে আসছেন। এসব সমস্যা নিরসন এবং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা ৭ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করা হয়েছে।
‎
‎স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, দাবির বিষয় এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
‎
জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।
‎
‎এ সময় গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই
‎

আরও পড়ুন

জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি

মোস্তাফিজুর রহমান মল্লিক

শেয়ার করুন: