শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

সিরাজদীখানে কিশোরী ধর্ষণ মামলায় আনোয়ার মাঝি গ্রেপ্তার

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত  রাত সাড়ে ৩  টার দিকে  ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে  আটক করা হয় ।

জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী বলে অভিযোগ করেন তার মা। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

আরও পড়ুন

মাইলস্টোনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

এদিকে, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজদীখান থানার ওসি মো আলাউদ্দিন গ্রেপ্ততারের বিষয়টি নিশ্চিত করে বলেন , মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: