শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় বেকারীতে অফুটন্ত ডিমের ব্যবহার : ২ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়া শহরের চারমাথায় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহারের অপরাধে একটি বেকারি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারমাথায় অবস্থিত ফুলকলি বেকারির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

আরও পড়ুন

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার কর্মকর্তা জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বেকারি পণ্য কেক, বিস্কুট, পাউরুটি জাতীয় খাবার তৈরীতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী করতেও দেখা যায়।

এ সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ভবিষ্যতে আর এই ধরনের অপকর্ম করবেন না মর্মে অঙ্গীকার করেন।‌ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

জরিমানা

শেয়ার করুন: