শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইন্দুরকানীতে মাছের পোনা অবমুক্তকরণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পাড়েরহাট আবাসন আশ্রায়ন প্রকল্পের জলাশয়সহ স্থানীয় জলাভূমি, বর্ষা প্লাবিত ধানখেত ও সরকারি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী।

এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জনগণের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ এবং মৎস্য চাষিদের আয় বৃদ্ধি করা।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান বলেন, “উপজেলার ১৮টি প্রতিষ্ঠান ও ২টি মৎস্য অভয়াশ্রমে মোট ৭২২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের ফলে এলাকায় মাছের প্রাচুর্য বাড়বে এবং স্থানীয় মানুষ উপকৃত হবে।

ভোরের আকাশ/এসএইচ

অবমুক্তকরণমাছের পোনাইন্দুরকানী

শেয়ার করুন: