কালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারের মাঠ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কালিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিয়া উপজেলা মার্কাস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মস্ট্রং, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, শেখ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রাকিবুজ্জামান পাপ্পু।
এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সুলতানা জামান, জোছনা বেগম, রিনা পারভীন, ইরানি বেগম, ফিরোজা খান ফুলসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা কয়েক শত নারী নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু।
তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহিলা দলের কর্মীরা যেভাবে দলীয় প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট প্রার্থনায় নিজেদের নিয়োজিত করেছিলেন, আগামী দিনেও তাদের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।
তিনি আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় কালিয়ায় আজকের মতো এত নারী নেতৃত্বের উপস্থিতি আগে কখনো হয়েছে বলে মনে হয় না।’
এ সময় তিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ভোরের আকাশ/জেআ