শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীকে নৌকায় ধর্ষণের অভিযোগ

আশরাফুল ইসলাম সুমন-স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই ড্যান্সারকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পেশায় ড্যান্সার। বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তারা দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাদের রিসিভ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।

অভিযোগে বলা হয়েছে, সেখানে রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে যান। পরে নৌকায় দুই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে রাত ৮টার দিকে ভুক্তভোগীদের নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হলে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

আজ বায়তুল মোকাররমে উদ্বোধন হচ্ছে ইসলামী বইমেলা

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরাইল থানায় মামলা নম্বর-১০ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

ভোরের আকাশ/জেআ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: