শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে অজগর উদ্ধার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর এলাকা থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় একটি অজগর দেখতে পান এক কৃষক। পরে সাপটি উদ্ধারের জন্য তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে যোগাযোগের নম্বর না পাওয়ায় স্থানীয় কয়েকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

এ সময় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে বিষয়টি সংগঠনটিকে জানান।

আরও পড়ুন

কাঁচামরিচের দামে আগুন, স্বস্তি নেই সবজির বাজারে

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অজগরটি শিগগিরই নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।

ভোরের আকাশ/সু.পা

অজগর উদ্ধার

শেয়ার করুন: