শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে চোরের সন্ধান করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পালায়মান চোরের পিছু ধাওয়া করে নিখোঁজের প্রায় তিন মাস পর এক কাঠ ব্যবসায়ীর অর্ধগলিত লাশের সন্ধান পেল স্বজনেরা। নিহত ব্যবসায়ীর নাম আসাদুজ্জামান সরকার আসাদের (৫০)আসাদ। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ । তিনি স্থানীয় রাজাবাড়ী বাজারে কাঠের ব্যবসা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ভোর রাতে রাজাবাড়ী বাজার এলাকায় স্থানীয় এক বাড়ীতে চোর প্রবেশ করে। বাড়ীর লোকজন টের পেয়ে এসময় এলাকাবাসীসহ  পালায়মান চোরের পিছু  ধাওয়া করে ওই সড়কের রাজাবাড়ী বাজারের পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচে পৌছে। চোর হঠাৎ করে চোখের আড়ালে চলে গেলে এলাকাবাসি পাশর্^বর্তি ব্রিজের নিচের এক পরিত্যক্ত টিনের ঘরে খোঁজ করে। এসময় তারা ওই ঘরের মধ্যে ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের অর্ধগলিত লাশ দেখতে পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তিনি জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের স্বজনেরা ঘটনাস্থলে আসে। পরে তার ছেলে জনি সরকার (২৫) এবং  মেয়ে সানজিদা আক্তার (২১) লাশের গায়ের গেঞ্জি এবং পড়নের লুঙ্গি দেখে ব্যবসায়ীর লাশ শনাক্ত করে।

নিহতের ছেলে জনি সরকার জানান, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর তার বাবা নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খুজেও তার সন্ধান পাওয়া যায়নি । পরে ২৫ সেপ্টেম্বর শ্রীপুর থানায় তারা নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাদের ধারনা অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাবাকে হত্যা করে লাশ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রেখেছে। তার বাবার সাথে কারো কোন বিরোধ ছিল বলে তাদের জানা নেই।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা আনুমানিক ২০-২৫ দিন আগে ব্যবসায়ীকে অজ্ঞাত কোনো স্থনে হত্যা করে লাশ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রাখে। হত্যার কারণ এবং হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

ভোরের আকাশ/এসএইচ
 

গাজীপুর

শেয়ার করুন: