শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শহরের কলেজ মোড় এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড, কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান বলেন, যুবদল সবসময় অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিয়ে ছিনিমিনি খেলার যেকোনো অপচেষ্টা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, এসএ খান শিল্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল হক জাহিদ এবং পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক প্রমুখ। উপস্থাপনায় ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু।

সমাবেশ শেষে কলেজ মোড় থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার মোড় ঘুরে বড় বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, বারাদি বিএনপির নেতা মুকুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক এসএম ফিরোজুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হামিদ, সদস্য মেহেদী হাসান রোলেক্স, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন খান, যুবদল নেতা সজল খান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মিন্টু আলী, আমদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম, সহ-সভাপতি রাজিব হোসেন ফিট্টু ও পলাশ ফরাজী, বারাদি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এফএ

শেয়ার করুন: