কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ভোলা সদর উপজেলায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প। এসময় চিকিৎসার জন্য যথাযথ পরিবেশ ও কাগজপত্র ঠিক না থাকার দায়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ডায়াগনস্টিক দুটি হল- আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।
শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।
এবিষয়ে র্যাব-৮ এর এর ভোলা ক্যাম্প কমান্ডার মো.আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সব ধরণের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের এর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএ