কুড়িগ্রামে মাদকবিরোধী র্যালি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে নাগেশ্বরী-কুড়িগ্রাম বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার ( ৯ জুলাই ) বিকেলে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি মিয়া, ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফখরুল ইসলাম এবং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস আলী।
বক্তারা বলেন, সমাজে মাদকের অবাধ বিস্তারের কারণে তরুণ ও যুবসমাজ বিপথে পরিচালিত হচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গণি মিয়া বলেন, "তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলেই মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।"
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ভোরের আকাশ/ র.ই