শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিরা খাতুন (৩৩) নামে প্রশিকা এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মদনেরপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিরা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা খাতুন বুধবার এনজিওর কাজ শেষে যথারীতি বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে মোটর দিয়ে পানি তুলে গোসল করলেও তিনি অফিসে যাননি। তার অনুপস্থিতিতে সহকর্মীরা ও বাসার মালিক একাধিকবার ফোন করলেও সাড়া পাননি। পরে তারা বাসার দরজায় ধাক্কা দেন এবং জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলো ফেলে দেখতে পান—হিরা খাতুন ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাসার মালিক শহিদুর রহমান জানান, “প্রশিকা মদনেরপাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গত রোজার ঈদের সময় গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই গ্রাহকরা হিরাসহ অন্য এনজিও কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিচ্ছিলেন।”

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, “ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আর ফিরে আসেননি। গ্রাহকদের অভিযোগ থেকেই জানতে পারি, তিনি প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণ সাপেক্ষে গ্রাহকদের অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হবে। তবে হিরা খাতুন কেন আত্মহত্যা করলেন, তা আমরা জানি না।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, “আমি কয়েকদিন ধরে শুনছি, এনজিওর ম্যানেজার গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন। সেই চাপেই হয়তো হিরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/মি

মরদেহনারী শ্রমিক

শেয়ার করুন: