শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতের ২ দিন পর কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতের ২ দিন পর কিশোর নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতের ২ দিন পর কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যারাম খেলায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতের দু'দিন পর মো. মারুফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।  

মো. মারুফ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।  

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার ৩য় দিন সোমবার (৯ জুন) বিকেলে স্থানীয় সরকার বাড়ি মোড়ে কয়েকজন মিলে ক্যারাম খেলছিল।  এসময় তাদের মধ্যে তর্কবিতর্কের জেরে ঝগড়া হয়।  তাদের ঝগড়া দেখে থামাতে যায় মারুফ।  এসময় স্থানীয় সাচ্চু মিয়া ও তার ছেলে আবদুল্লাহর নেতৃত্বে মারুফের ওপর হামলা হয়।  তাদের ছুরিকাঘাতে মারুফের তলপেটে মারাত্মক জখম হয়।  পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন চিকিৎসক।

এরপর ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মারা যায়।  

পারিবারিক সূত্রে আরও জানা যায়, মারুফের বয়স যখন মাত্র ১ বছর, তখন মারুফের বাবা মারা যান।  ৩ ভাই ২ বোনের মধ্যে মারুফ সবার ছোট।  বড় ভাই সেলিম বছর খানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেন।  আরেক ভাই তারেক কাতার প্রবাসী।  

বড় বোন শাবানা ও আরেক বোন লাকি কাঁদতে কাঁদতে এই প্রতিবেদককে বলেন, বাবা মারা যায় মারুফকে দুধের বাচ্চা রেখে।  মারুফ আমাদের সকল ভাই-বোনদের অনেক আদরের ছোট ভাই ছিল।  তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/জাআ

কিশোরনিহত

শেয়ার করুন: