শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওজোপাডিকোর সিবিএ'র ১২ দফা দাবিতে ২১ জেলায় মাসব্যাপী আন্দোলন, কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহকসেবার মানোন্নয়ন, বৈষম্যমূলক চাকরি বিধি সংশোধনসহ ১২ দফা দাবিতে কুষ্টিয়ায় ওজোপাডিকো কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে ২১ জেলায় মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজি. নং-বি-২১৪০)। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২০৯ ও ২১০ ধারা অনুযায়ী গত ৭ মে ২০২৬ তারিখে ওজোপাডিকোর ইতিহাসে প্রথমবারের মতো শিল্প বিরোধ উত্থাপন করে সংগঠনটি।

দাবি আদায়ে আগামী ১ জুলাই খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় কুষ্টিয়া ওজোপাডিকো কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

কেন্দ্রীয় সিবিএ'র যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি ও জেলা শাখার যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী আসাবুল হায়দার, সহ-সভাপতি রকিবুল ইসলাম, ফজলুর রহমান সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন এবং দপ্তর সম্পাদক আবু বকরসহ এ সময় জেলা শাখার নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা জামায়াতের এমপির

সমাবেশে নেতারা বলেন, সরকারের নতুন জাতীয় বেতন স্কেল জুলাই ২০২৬ থেকে কার্যকরের ঘোষণা থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ওজোপাডিকোর নিজস্ব বেতন স্কেল ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরের দাবি জানানো হচ্ছে। তারা আরও বলেন, বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ ও কারিগরি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সচিবালয়ে আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে চুরির ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে নেতারা বলেন, ট্রান্সফরমার, ক্যাবলসহ ওজোপাডিকোর কোটি কোটি টাকার সম্পদ খোলা স্থানে সংরক্ষিত থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে আউটসোর্সিং ব্যবস্থা বাতিল করে অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী জনবল নিয়োগের দাবি জানান তারা। সিবিএ'র ১২ দফা দাবির মধ্যে রয়েছে ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহকসেবার মান বৃদ্ধি, চাকরি বিধি সংশোধন, অর্গানোগ্রাম হালনাগাদ ও পদোন্নতি নিশ্চিত করা, নতুন বেতন-ভাতা কাঠামো প্রণয়ন, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ, পারস্পরিক আস্থা বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মতাদর্শের কারণে চাকরির সুবিধা থেকে বঞ্চিত না করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়ন।

বিক্ষোভ কর্মসূচীতে সংগঠনটির নেতারা জানান, আন্দোলনের অংশ হিসেবে ইতোমধ্যে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, বিভিন্ন জেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া ১২ থেকে ২৫ জুন পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন সব জেলায় কর্মীসভা, গেটসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আগামী ১ জুলাই খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও সমাবেশে সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

ভোরের আকাশ/এনউব

বিক্ষোভ

শেয়ার করুন: