শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবার দ্বিতীয় বিয়ে, অভিমানে ছেলের আত্মহত্যা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা দ্বিতীয় বিবাহ করায় অভিমানে অনার্স পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমান খান সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেন। বিষয়টি জানতে পেরে ছেলে মো. মেহেদী হাসান (২০) পিতা-মাতার সঙ্গে  রাগারাগি করেন। সে পিতার দ্বিতীয় বিবাহ মেনে নিতে না পেরে রোববার সকালে ঘরে থাকা চালে দেয়া বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে।

পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।  সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার রাত ৯ টায় মৃত্যুবরণ করেন। নিহত মেহেদী হাসান পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. আমজাদ হোসেন জানান, লোকমুখে শুনেছি বাবা দ্বিতীয় বিবাহ করায় ছেলেটি বাবা-মায়ের সাথে রাগ করে আত্মহত্যা করেছে। তবে আমি ঘটনাস্থলে যাইনি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবো।

ওসি মো. মারুফ হোসেন জানান, নিহত কলেজ ছাত্র খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি আত্মহত্যার খবরশুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। যেহেতু সোনাডাঙ্গা থানা এলাকায় তার মৃত্যু হয়েছে তাই সংশ্লিষ্ট থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

ভোরের আকাশ/তা.কা

নাজিরপুরআত্মহত্যা

শেয়ার করুন: