শিরোনাম
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রী

চকরিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে শিশুসহ নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কার চালকসহ আরও দুইজন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় চিরিঙ্গা হাইওয়ে থানার অদূরে বরইতলীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার (স্থায়ী ঠিকানা বরিশাল) সুমন মিয়ার মেয়ে মাইশা আক্তার (১০) এবং চাঁদপুরের হাইমচর থানার গাজীনগর গ্রামের আমিনুল হকের স্ত্রী ইসমত আরা (৫৫)।

আহতরা হলেন, চট্টগ্রামের হালিশহরের কবির কোম্পানির বাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ও প্রাইভেট কারচালক আশিকুর রহমান (২৭) এবং চাঁদপুরের হাইমচরের গাজীনগর গ্রামের আমিনুল হকের ছেলে সম্রাট (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ইউপি সদস্যসহ চার জনের যাবজ্জীবন কারাদন্ড

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী দ্রুতগতির স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে কারের ভেতরে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মাইশা আক্তার ও ইসমত আরা মারা যান। পরে আহত আশিকুর রহমান ও সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ বলেন, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিন নারী, দুই পুরুষ ও একজন শিশু ছিল। দুর্ঘটনায় এক শিশুসহ দুই নারী ও দুই পুরুষ গুরুতর আহত হন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: